তানোরে নারীদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠকে ধানের শীষের ভোট চাইলেন মফিজ উদ্দীন
রাজশাহীর তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের কাঁঠাল পাড়া গ্রামে যুবদলের আয়োজনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে। আজ চাঁন্দুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাফিউল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনা করেন তানোর উপজেলা যুবদলের সদস্য এখলাসুর রহমান। উক্ত উঠান বৈঠক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁন্দুড়িয়া ইউনিয়েনর সাবেক চেয়ারম্যান ও তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাহাফুজুর রহমান রিমন যুগ্ম আহ্বায়ক তানোর উপজেলা যুবদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁন্দুড়িয়া ইউনিয়ন সাবেক সভাপতি মুনসুর রহমান, চাঁন্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক সোহেল রানা, চাঁন্দুড়িয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক কাউসার আলী, চাঁন্দুড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ, চাঁন্দুড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ওয়াহেদ আলী, ৭ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রজব আলী, চাঁন্দুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদল সভাপতি আব্দুর রাকিব, জুয়েল রানা সাবেক যুগ্ম আহ্বায়ক চান্দুরিয়া ইউনিয়ন যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, তোফাজ্জল হোসেন, জসিম উদ্দিন, ইয়াকুব আলী, আবু বাক্কার, তাহাসান আলী মেম্বার, সুরমান আলী মেম্বার সহ অনেকে। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন এর হাতকে শক্তিশালী করতে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন। প্রধান বক্তা মাহফুজুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবং বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে তানোর উপজেলার বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে। দরিদ্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য 'কৃষক কার্ড'চালু করা হবে। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং নারীদের শিক্ষা ও স্বাস্থ্য সেবাসহ সরকারি সুযোগ-সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করা হবে। উঠান বৈঠকে বিপুল সংখ্যক নারীর পুরুষ অংশগ্রহণে অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ