ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম ট্রাস্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ৩:১

নোয়াখালীর হাতিয়ায় প্রকৌশলী  দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এ পরীক্ষায় মোট ৩২টি বিদ্যালয়ের ১২৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।
শনিবার (১৫ নভেম্বর) উপজেলার হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ওছখালী কেএসএস সরকারি উচ্চ বিদ্যালয়  কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে 
মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনম হাসান বলেন,প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট বৃত্তি পরীক্ষাটি হাতিয়াতে এ প্রথম বেসরকারি ভাবে পরিচালিত হচ্ছে। হাতিয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সহযোগিতায় এতে ৩২টি বিদ্যালয় থেকে টপটেন ১০জন করে ১২৩০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছে।প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রতিটি শ্রেণি থেকে ট্যালেন্টপুলে ৫ জন এবং সাধারণ বৃত্তিতে ১০ জন করে মোট ১৫ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার সুযোগ এবং ভালো ফলাফলের জন্য আরো কয়েক জনকে বিশেষ বৃত্তি প্রদান করা হবে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রকৌশলী দিদারুল ইসলাম, হাতিয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি  আনম হাসান এবং সাধারণ সম্পাদক মোঃ. সোলায়মান প্রমুখ।
প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রকৌশলী দিদারুল ইসলাম জানান, শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষার প্রসারে এ বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন