জুড়ীতে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সারাদেশে একযোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উদ্যোগে কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজার জেলার জুড়ীতে জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুরু হওয়া এ পরীক্ষা বেলা ১টায় শেষ হয়। এতে উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি-পঞ্চম শ্রেণির ৭২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলার সভাপতি এহসান বিন মুজাহির, জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান, কেন্দ্র সচিব ও জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফছা হাবিবা, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সহ-সভাপতি ইমরানুল ইসলাম, সিনিয়র সদস্য কল্যাণ প্রসূন চম্পু, আলফালাহ ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক আজিম উদ্দিন, গুরুগৃহ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক বাদশা মিয়া, জুড়ী শিশু শিক্ষা একাডেমির প্রধান শিক্ষক খোরশেদা বেগম প্রমুখ।
পরীক্ষা কেন্দ্রে সরজমিনে গিয়ে দেখা যায়, ব্যাপক উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। কেন্দ্রের বাইরে অভিভাবকদের উপচেপড়া ভিড় ছিল লক্ষণীয়।
বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জুড়ী উপজেলা সভাপতি আব্দুল কাইয়ুম জানান, জুড়ী উপজেলা থেকে এবার মোট ৭২১জন শিক্ষার্থী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মোঃ এহসানুল হক এবং সাধারণ সম্পাদক ও জুড়ী মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জানান, মৌলভীবাজার জেলা থেকে প্রায় দেড় হাজার শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। জেলায় তিনটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ও নিরিবিলি পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরো আগ্রহী করে তুলতে প্রতিযোগিতামূলক পরীক্ষার দরকার রয়েছে, আর সেটাই করে যাচ্ছে বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজিস্ট্রেশন নং এস-১০২৮/৯৮)।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ