পূজা উদযাপন পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে-কে মিথ্যা মামলায় গ্রেফতার এবং দেশের বিভিন্ন জায়গায় প্রতিমা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে সদরের সুপার মার্কেট অধীনস্থ মুন্সীগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন প্রধান সড়কে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ জেলা শাখার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নবীন কুমার রায়ের সঞ্চালনায় সদর উপজেলা পূজা উদযাপন কমিটি, মিরকাদিম পূজা উদযাপন কমিটি, টঙ্গিবাড়ি পূজা উদযাপন কমিটিসহ বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটির সদস্যরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সমর কুমার ঘোষ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাড. অজয় চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি পবিত্র সংকর চ্যাটার্জী, সহ-সভাপতি বিমল পাল, সহ-সভাপতি অভিজিৎ দাস ববি, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ননি গোপাল, মিরকাদিম পূজা উদযাপন কমিটির সভাপতি রামকৃষ্ণ শাহা, টঙ্গিবাড়ি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেশব্রোশসহ অনেকে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ