নবম পে-কমিশন বাস্তবায়নের দাবিতে পাকশীতে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা, স্মারকলিপি প্রদান
নবম জাতীয় পে-কমিশন বাস্তবায়ন না হলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন রেলওয়ে শ্রমিক–কর্মচারী দলের নেতারা। রবিবার সকালে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আহসান হাবিব বলেন, “সরকার দ্রুত নবম জাতীয় পে-কমিশন বাস্তবায়ন না করলে রেল চলাচল বন্ধ করার মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
সংগঠনের পাকশী শাখার সভাপতি সোহেল রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খন্দকার সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক সুমন আলী, কামরুল ইসলাম, অফলভ ইসলাম ও বিআরএল নেতা আরিফুল ইসলাম।
এর আগে নবম জাতীয় পে-কমিশনসহ তিন দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে রেলওয়ে শ্রমিক–কর্মচারী দলের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কামরুল ইসলামের নেতৃত্বে স্লোগানমুখর মিছিলটি পাকশীর বিভিন্ন দপ্তরের বারান্দা ঘুরে অফিস চত্বর প্রদক্ষিণ করে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে