ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে অধ্যক্ষ-উপাধ্যক্ষের পাল্টাপাল্টি অভিযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৬-১১-২০২৫ দুপুর ৪:৩৯

পঞ্চগড়ে অধ্যক্ষ মোজাম্মেল হক এবং উপাধ্যক্ষ এরশাদ আলী দুই জনের নিয়োগে অনিয়মের বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।এমন ঘটনাটি পঞ্চগড় সদর উপজেলার রাজমহল পূর্ব বাগান আলিম মাদরাসার। স্থানীয়রা নিয়োগ সংক্রান্ত বিষয়ে সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানিয়েছেন।
 
জানা যায়,২০১৫ সালে নিয়োগ পরীক্ষায় উপাধ্যক্ষ পদে মো.এরশাদ আলী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করলেও নিয়োগ বোর্ডের নম্বর পত্রে যাদের প্রতিদ্বন্দী দেখানো হয়েছে মোঃ আবুল হাসান ও মো: আমিরুল ইসলাম।তারা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেননি।
 জাল জালিয়াতির আশ্রয় নিয়ে উক্ত পদে নিয়োগ গ্রহণ করেছেন।জাল জালিয়াতির মাধ্যমে নিয়োগ নেওয়ায় এমপিও সাময়িক স্থগিতসহ কেন স্থায়ীভাবে স্থগিত করা হবে না।সাত কার্যদিবসের মধ্যে জবাব চেয়েছিলেন মাদরাসার অধ্যক্ষ মোজাম্মেল হক।

শোকজের জবাবে উপাধ্যক্ষ এরশাদ আলী বলেন, নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ের যাবতীয় রেকর্ড পত্র বিধি অনুসারে আপনার নিকট সংরক্ষিত রয়েছে।২০১৫ সালে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করা, না করার বিষয়ে আপনি সর্বাধিক অবগত আছেন। কারণ মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন হতে অদ্যাবধি আপনি অধ্যক্ষ পদে আছেন।পতিত সরকারের শাসনামলে আপনি নিজে মৎস্যজীবি লীগের উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে মাদ্রাসার শিক্ষা ও প্রশাসনিক কাজে ফাঁকি দিয়ে প্রতিষ্ঠানের ক্ষতি করেছেন। দলীয় প্রভাব খাটিয়ে মাদ্রাসার শিক্ষক কর্মচারী নিয়োগে কোটি কোটি টাকার বাণিজ্য করেছেন। এলাকায় সুশিক্ষিত অনেক লোক থাকা সত্ত্বেও একই নিয়োগ বোর্ডে আপনারা তিন ভাই সদস্য ছিলেন। যাতে নিয়োগ বাণিজ্যের বিষয়টি প্রকাশ না পায়।সরকার পতনের পর অধ্যক্ষ নিজেও ৬ মাস পলাতক থেকে সরকারের পূর্ণ বেতন ভাতা গ্রহন করেছেন।

এ বিষয়ে রাজমহল পূর্ব বাগান আলিম মাদরাসার অধ্যক্ষ মোজাম্মেল হককে, মুঠোফোনে বারবার কল করা হলেও কোন সাড়া দেননি।তবে উপাধ্যক্ষ এরশাদ আলী বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার অনুরোধ জানিয়ে বলেন,ভুল বুঝাবুঝি থেকে এঘটনা।আমরা আপোষ করে নিয়েছি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত