ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ধানের শীষ যার হাতে, তিনি তারেক রহমানের প্রার্থী : শালিখায় সেলিমা রহমান


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১৭-১১-২০২৫ দুপুর ১:১১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. নিতায় রায় চৌধুরী। আপনারা ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়ী করবেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীরা সর্বোচ্চ সুবিধা পাবে। 

মাগুরা শালিখায় নির্বাচনী নারী সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি বেগম সেলিমা রহমান।

তিনি আরো বলেন, ধানের শীষ যার হাতে, তিনি তারেক রহমানের প্রার্থী। মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরী। আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই আসনে এ্যাড. নিতাই রায় চৌধুরীকে বিজয়ী করবেন। তাহলে তারেক রহমানের হাত শক্তিশালী হবে। 

রবিবার (১৬ নভেম্বর) বিকালে উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে শালিখা উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে, সমাজে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. নিপুন রায় চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রদান আলোচক হিসাবে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাড. নিতায় রায় চৌধুরী। 

এসময় এ্যাড. নিতাই রায় বলেন, আমরা শালিখা, মুহাম্মাদপুর,চার ইউনিয়ন সমস্ত মানুষেরা মিলেমিশে বসবাস করতে চাই। আমি নির্বাচনে জয়ী হয়ে সরকারের অংশীদার হলে ফটকি নদী, মধুমতী নদী খননের কাজ করবো। শিল্প-কলকারখানা স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। এটা আমার শেষ নির্বাচন। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি এলাকার উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করে যাব।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাড. খাঁন রোকনুজ্জামান, জেলা বিএনপির সদস্য সামছুর রহমান, জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট প্রমূখ। 

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা