ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় জিয়া শিশু পার্ক আধুনিকায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৭-১১-২০২৫ দুপুর ৩:১৭

কুষ্টিয়া পৌর এলাকার অন্যতম বিনোদনকেন্দ্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক দ্রুত সংস্কার ও আধুনিকায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদ।
অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এ্যাড. শামিম উল হাসান অপু। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদস্য শাহারিয়া ইমন রুবেল।
মানববন্ধনে বক্তব্য রাখেন—সদস্য সচিব কে এম জাহিদ, সদস্য জাহাঙ্গীর হাফিজ লালু, আমজাদ হোসেন বিদ্যুৎ, সাইদুল ইসলাম টিপু, এ্যাড. মিয়া মোহাম্মদ আশরাফুল ইসলাম শিপলু, আবু মনি সাকলায়েন এলিন, হাফিজুর রহমান হিরা, মাহফুজ্জামান তিতাস, আব্বাস হোসেন, মিথুন আলী, সানজান ইসলাম প্রেম, জীবন প্রমুখ।
বক্তারা বলেন, কুষ্টিয়ার শিশু ও পরিবারগুলোর প্রধান বিনোদনকেন্দ্র হওয়া সত্ত্বেও পার্কটি দীর্ঘদিন অবহেলিত অবস্থায় রয়েছে। ভাঙাচোরা অবকাঠামো, অকার্যকর খেলার উপকরণ, পর্যাপ্ত আলোর অভাব, নিরাপত্তাহীনতা ও পরিচ্ছন্নতার সংকটে পার্কটি ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে।
পার্ক আধুনিকায়নে সংগঠনের ছয় দফা দাবি:
১) পার্কের দ্রুত সংস্কার, মেরামত ও পূর্ণ আধুনিকায়ন
২) শিশুদের জন্য নিরাপদ ও মানসম্পন্ন খেলার উপকরণ স্থাপন
৩) পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ
৪) পরিবারবান্ধব বসার স্থান, সবুজায়ন, পথচারী পথ, টয়লেট ও বিশ্রামাগার নির্মাণ
৫) নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রতিদিন পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা
৬) শিশু-কিশোরদের জন্য শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্যক্রম চালু
নেতৃবৃন্দ বলেন, কুষ্টিয়া শহরের মানুষের মানসিক সুস্থতা, পারিবারিক বিনোদন ও শিশুদের শারীরিক বিকাশের জন্য এই পার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্রুত সংস্কারের মাধ্যমে পার্ককে ব্যবহারোপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে কুষ্টিয়া ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম–এর নিকট সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি হস্তান্তর করা হয়।

Aminur / Aminur

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের