ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আনোয়ারায় যৌথবাহিনীর অভিযানে চার লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ১৭-১১-২০২৫ দুপুর ৪:৪৮

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে চার লাখ টাকার ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বৈরাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে মোখলেছ ডিলারের বাড়ির ফয়েজ আহাম্মদের ছেলে মো. ইব্রাহিম (২৫)–কে আটক করা হয়। তার কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ২ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহিমের বাড়ির সামনে মাদক লেনদেনের খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ও সেনা ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনা করে। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইব্রাহিম পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগ থেকে কালো পলিথিন মোড়ানো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আটক ইব্রাহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। পাশাপাশি মাদকচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার