ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

গোদাগাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১১-২০২৫ দুপুর ৪:৫৩

রাজশাহীর গোদাগাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার(১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক ২১ হাজার ৭২০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা করা হয়। 

উক্ত অনুষ্ঠানে গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদের সভাপতিত্বে 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, গোদাগাড়ী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন। 

গোদাগাড়ী কৃষি অফিস সুত্রে জানা যায়, মোট ২১ হাজার ৭২০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হবে।

গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ বলেন, সরকার কৃষি উৎপাদন টেকসই রাখতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে আছে। এই সহায়তার মাধ্যমে রবি মৌসুমের ফসল উৎপাদনে গতি আসবে এবং কৃষকের উৎপাদন খরচও কমবে।"

প্রণোদনা কৃষকদের রবি মৌসুমের ফসল আবাদে উৎসাহিত করবে এবং খাদ্য নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়

বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত

উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র‍্যালি

বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন

বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান

নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা

মাছঘাটের শ্রমিক থেকে দন্ত চিকিৎসক, ভুল অস্ত্রোপচারের পর কিশোরের রক্তক্ষরণে মৃত্যু