ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় দেশীয় অস্ত্র উদ্ধার করেছে নেভী


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৭-১১-২০২৫ বিকাল ৫:১৫

উপকূলীয় এলাকায় অপরাধ দমন, অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ এবং সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এরই অংশ হিসেবে সোমবার (১৭ নভেম্বর ২০২৫) ভোরে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের মাঝের পাড়া এলাকায়   যৌথ অভিযান পরিচালনা করে এইসব দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা যায়, সোমবার ভোরের দিকে মাঝের পাড়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডে একটি বাড়ির গোয়ালঘরে অভিযান চালিয়ে ১টি দেশীয় শর্টগান এবং ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানায়, দেশের উপকূলীয় অঞ্চলে অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখতে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু