বেড়া'য় বিএডিসি'র ডিলারের বিপক্ষে অতিরিক্ত মুল্যে সার বিক্রয়ের অভিযোগ
বেড়া'য় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রয়ের অভিযোগ উঠেছে বিএডিসি' র ডিলার আমানত ট্রেডার্সের স্বত্তাধীকারি আমানত হোসেন বাবুর বিরুদ্ধে। এছাড়াও গোডাউনে সার থাকার পরও কৃষক কে সার না দিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
হাটুরিয়া বাজার এলাকার কৃষক জিলহক অভিযোগ করে বলেন, ৩'রা নভেম্বর আমি নাকালিয়া বিসিআইসি ডিলার হাজ্বী আমজাদ হোসেন নিকট থেকে ১০৫০ টাকা দিয়ে ডিএপি সার ক্রয় করি। পরবর্তীতে ৪'ঠা নভেম্বর হাটুরিয়া বাজারের বিএডিসি ডিলার আমানত হোসেন বাবু নিকট সার আনতে গেলে তিনি ১,৪০০ টাকা নিয়েছেন।
এছাড়াও হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের আরেকজন বিএডিসি'র ডিলার স্বপন ট্রেডার্স মালিক আরশেদ আলীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের ডিলার হয়ে বেড়া পৌর এলাকায় অবস্থিত দোকান থেকে সার বিতরণ ও সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রয়ের অভিযোগ রয়েছে।
হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের একাধিক কৃষক বলেন," আমাদের বাড়ী হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নে হলেও সার সংগ্রহের জন্য বেড়া পৌরসভায় যেতে হয়। এতে প্রচুর য়রানী হতে হয় আমাদের। এছাড়াও অতিরিক্ত মূল্যে সার ক্রয় করায় লোকসানের মধ্যে পরতে হচ্ছে আমাদের।
বিএডিসি'র ডিলার আমানত হোসেন বাবু ও আরশেদ আলী অতিরিক্ত মূল্যে সার বিক্রয়ের কথা অস্বীকার করেন। তবে অন্য এলাকা থেকে ডিলার পয়েন্ট সড়িয়ে নেওয়ার কথা জানান স্বপন ট্রেডার্সের স্বত্বাধিকারী আরশেদ আলী।
এবিষয়ে বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত কবির বলেন, ডিলারদের বিরুদ্ধে যদি কোন অনিয়মের প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল সার ডিলারদের নিয়ে মিটিং আছে সকল কে জবাবদিহিতার আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে