ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সদরপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৬ ফার্মেসিকে ২২ হাজার টাকা জরিমানা


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১১-২০২৫ রাত ১১:১০

 ফরিদপুরের সদরপুরে সরকার অনুমোদন-হীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ানস স্যাম্পল ঔষধ বিক্রয় এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না রাখার অপরাধে ছয় ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

​সোমবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার সদরপুর বাজার প্রধান সড়ক সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের শাস্তি প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ রোকনুজ্জামান এবং সদরপুর থানা পুলিশের সদস্যরা।

​অভিযানকালে ফার্মেসিগুলোতে সরকার অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রয় এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করার প্রমাণ মেলে। এই অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুসারে ​মেসার্স খান ফার্মেসি ৩ হাজার, ​আয়শা মেডিকেল হল ৩ হাজার, ​মেসার্স মা ফার্মেসি ৩ হাজার, ​চৌধুরী মেডিকেল হল ৫ হাজার, ​সত্য ফার্মেসি ৩ হাজার ও ​জয় মা ফার্মেসি ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

​এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, "সরকার অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করার দায়ে ফার্মেসিগুলোতে ওষুধ ও কসমেটিকস আইনে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন