ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বরেন্দ্রে চলছে আমন কাটা-মাড়াই মহোৎসব,বাম্পার ফলনের আশা তবুও দাম নিয়ে শঙ্কায় কৃষক


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৮-১১-২০২৫ দুপুর ১:১০

রাজশাহীসহ বরেন্দ্র অঞ্চল জুড়ে চলছে আমনের ভরা মৌসুম। পাকা ধানে ভরপুর হয়ে উঠেছে পুরো মাঠ। অগ্রাহণ মাস না পড়তেই বরেন্দ্র অঞ্চলে জুড়ে আমন কাটা-মাড়ার মহোৎসব শুরু হয়েছে। কৃষিশ্রমিকরা এখন সোনালী ফসল ঘরে তোলা নিয়ে দিন-রাত মাঠে ব্যস্ত সময় পার করছেন।

প্রতিকূল আবহাওয়া থাকায় অন্য সব বছরের চেয়ে চলতি মৌসুমে মাঠে মাঠে আমন ধানের মাথা ভালো রয়েছে। ফলে এবার আমনের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। তবে বাম্পার ফলন হলেও দাম নিয়ে শঙ্কায় এখনো রয়েছে কৃষকদের মধ্যে।

যদিও এর মধ্যে সরকারকারিভাবে আমন ধানের দাম এখন পর্যন্ত নির্ধারণ করেনি। চলতি মৌসুমে বাজারে আমন ধান বিক্রি হচ্ছে প্রতি মণ দাম চলছে ১১০০ করে। যা গত বছর মৌসুমের শুরুতেই দাম ছিল প্রতি মণ ১২৫০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত। ফলে এ বছর মণ প্রতি ১৫০ থেকে ২০০ টাকা কম পাচ্ছে।

বরেন্দ্র কৃষকরা জানান, চলতি বোরো মৌসুমে সরকার একই দাম নির্ধারণ করলেও কৃষকরা সে সুফল একেবারে পাইনি। ধানের বাজার পুরোটাই চলে গিয়েছিল সিন্ডিকের দখলে। যার কারণে বোরো ধান বিক্রি করে কৃষকদের উৎপাদন খরচই তুলতে পারেনি। এবার সে শঙ্কা করছেন কৃষকরা।

চলতি মৌসুমে রাজশাহী জেলায় আমনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৮৩ হাজার ২২৪ হেক্টর জমিতে। এ ছাড়া রাজশাহী অঞ্চলের, রাজশাহী, নওগা, নাটোর ও

চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমন চাষাবাদ হয়েছে আরো ৪ লাখ ৫০ হাজার হেক্টরের ওপরে।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পাকড়ি ইউপির মোর্তুজাপুর গ্রামের কৃষক জোনায়েত আলী জানান, চলতি আমন মৌসুমে ১২ বিঘা জমিতে একান্ন জাতের ধান চাষাবাদ করেছেন। ধান কাটা- শুরু করেছেন তিনি। ধানের মাথা ভালো থাকায় এবার বাম্পার ফলনের আশা তার। তবে বর্তমানে বাজারে ধানের ন্যায মূল্য পাওয়া নিয়ে শঙ্কা আছে তার।

তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার পাঁচন্দর গ্রামের কৃষক বুলবুল বলেন চলতি মৌসুমে ৯ বিঘা জমিতে আমন চাষাবাদ করেছেন তিনি। দুই দিন আগে তার ধান কাটা শেষ হয়েছে। প্রতিকূল আবহাওয়া থাকায় তার ক্ষেতে ধান অন্য সব বছরের চেয়ে বেশ ভালো আছে। বাম্পার ফলনও হবে আশা তার। কিন্তু বাজারে ধানের দাম পাওয়া নিয়ে চিন্তায় রয়েছেন তিনিও।

স্থানীয় কৃষকরা জানান, এবার উৎপাদন খরচ বেড়েছে। ধানকাটা কৃষি শ্রমিকরাও মুজুরি বেশি নিচ্ছে। সারের দাম বেশিসহ কীটনাশক খরচ বেশি হয়েছে। তাই বর্তমানে বাজারে যে দাম চলছে তাতে লোকসান হবে। তাই যত দ্রুত সময় সরকারিভাবে কৃষকের উৎপাদন খরচ নির্ধারণ করে দাম নির্ধারণ করার দাবিকৃষকের।

রাজশাহীর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নাসির উদ্দিন বলেন, আবহাওয়া অনকূলে থাকায় এবার বরেন্দ্র অঞ্চলে আমন ধানের মাথা ভালোই আছে। বাম্পার ফলন হবেআশা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার