শেরপুরে বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাইয়ের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
শেরপুরে সহোদর বড় ভাইকে হত্যার অভিযোগে ছোটভাই মো. ইয়াকুব আলীকে (৫৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। শেরপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির সোমবার বিকেলে এই দণ্ডাদেশ প্রদান করেন। পাশাপাশি আদালত আসামি ইয়াকুব আলীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান আদালতের দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
রায় ঘোষণার পর আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত ইয়াকুব আলীকে জেলা কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত ইয়াকুব আলী নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ সন্যাসীভিটা গ্রামের মৃত নছিমুদ্দিন মুন্সীর পুত্র।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ মার্চ বিকেল ৪টার দিকে পারিবারিক বসতবাড়ির আঙিনায় একটি জামগাছের ডাল কাটা নিয়ে ইয়াকুব আলী ও তাঁর বড় ভাই হাতেম আলীর মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ইয়াকুব আলী ধারালো দা দিয়ে বড়ভাই হাতেম আলীর ঘাড়ের পেছনে কোপ দেন। আঘাতের ফলে তিনি গুরুতরভাবে জখম হন এবং ৩১ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. মাজেদা বেগম বাদী হয়ে ইয়াকুব আলীকে আসামি করে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় বাদী, প্রত্যক্ষদর্শী, তদন্তকারী কর্মকর্তা ও ময়নাতদন্তকারী চিকিৎসকসহ মোট ১৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। আদালত এই সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আজ সোমবার ইয়াকুব আলীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত