ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মধুখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সুধী সমাবেশ ও জিপিএ 5 প্রাপ্তদের সম্মাননা


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১৮-১১-২০২৫ দুপুর ১:১৬

ফরিদপুরের মধুখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় মধুবন মার্কেটের তৃতীয় তলায় মধুখালী উপজেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে এ আলোচনা সভা ও সুধী সমাবেশের আয়োজন করা হয়।

মধুখালী ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আবু সাঈদ মিয়া সার্বিক তত্ত্বাবধানে, অনুষ্ঠানটি উদ্বোধন করেন মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নাজমুল হক। সমাবেশে সভাপতিত্ব করেন মধুখালী ডায়াবেটিক সমিতির সভাপতি মোঃ আবু সাইদ মিয়া এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালেহীন সোয়াদ সাম্মী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিস সমিতির অ্যাডহক কমিটির সদস্য সচিব প্রফেসর আব্দুস সামাদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিত্ব মৃধা মনিরুজ্জামান মনির, মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এইচ এম নজরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিয়মিত খাদ্যাভ্যাস, ব্যায়াম, সচেতনতা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ডায়াবেটিক রোগীদের জন্য উত্তম সেবা নিশ্চিত করতে সমিতির ভূমিকা আরও জোরদারের আহ্বান জানান।

সমাবেশে মধুখালী ডায়াবেটিক সমিতির সভাপতি মোঃ আবু সাইদ মিয়া জানান,
“আমরা খুব অল্প সময়ের মধ্যেই মধুখালীতে একটি নার্সিং ইনস্টিটিউট চালু করতে যাচ্ছি, ইনশাআল্লাহ। এতে এলাকার স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে।”
অনুষ্ঠানে মধুখালী স্কুল কলেজের জিপিএ 5 প্রাপ্ত মেধাবীর শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। 
এছাড়াও বিশেষ উদ্যোক্তা একজন নারীকে ক্রেস্ট দেওয়া হয়। 
বিশেষ অনুষ্ঠানে মধুখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ