ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসামে জগন্নাথ বাড়ীতে ১ মাসব্যাপী ভোর সংর্কীতণ অনুষ্ঠিত


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ১৮-১১-২০২৫ দুপুর ১:১৯

প্রতিবছরের ন্যায় এবারও লাকসাম কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী জগন্নাথ বাড়ীতে ১ মাস ব্যাপী কার্তিক মাস (দামোদর মাস) উপলক্ষে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ভোর সংর্কীতণ শান্তি পূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে। 
সরেজমিন ঘুরে জানা যায়, ভোর ৫ টা থেকে সনাতন ধর্মালম্বীগণ নিজেদের ও পরিবারের সকলের মঙ্গল কামনায় শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে সকলে জড়ো হয়। সকলে পবিত্র হয়ে সংকীর্তণে অংশ গ্রহণ করেন এবং হাজার হাজার ভক্তবৃন্দ মন্দির পরিক্রমা করেন। সনাতনী মহিলা ভক্তবৃন্দ মোমবাতি ও আগরবাতি নিয়ে জগন্নাথ,শুভদ্রা, বলরামকে বরণ করেন। পরে ধর্মীয় মিলনের মাধ্যমে ১ মাস ব্যাপী ভোর সংর্কীতন সমাপ্ত হয়। পরে নারী-পুরুষ একে অপরকে আলিঙ্গণ করতে দেখা যায়। এ ব্যাপারে ডলি রানী সাহা, অরবিন্দ সাহা, দিলীপ সাহা, রিপা সাহা প্রতিবেদককে জানায়, কার্তিক মাস  (দামোদর মাস) ভোরবেলায় পবিত্র হয়ে মন্দিরে আসতে পেরে আমাদের খুব ভালো লেগেছে। মন্দিরে আসলে সকলের মন পবিত্র হয়ে যায়। ভগবানকে মন ভরে ডাকতে পারাতে আমাদের মন শান্তি লাগছে। ভগবানের কাছে সকলে প্রার্থনা করেছি আমরা স্বামী, ছেলে, মেয়ে , আত্মীয়স্বজন সুখে শান্তিতে থাকতে পারি এবং আমাদের দেশটা শান্তিতে থাকে। আজ একমাস ব্যাপী ভোর সংর্কীতন সমাপনী অনুষ্ঠানে প্রায় ৪ হাজার ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে কমিটির লোকজন জানায়। 
এ সময় উপস্থিত ছিলেন- কমিটির সম্পাদক অরবিন্দু সাহা, পার্থ রায় চৌধুরী, অমূল্য বনিক, পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত সাহা টাবলু, পূজা উদযাপন ফ্রন্টের সম্পাদক বিশুতম সাহা বিশু,  উত্তম সাহা বাচ্চু, ম্যানেজার বিজন সাহা প্রমুখ। 
এ ব্যাপারে জগন্নাথ বাড়ি সেবায়েত কমিটির সম্পাদক অরবিন্দু সাহা বিন্দু বলেন, ১ মাসব্যাপী ভোর সংর্কীতণ অনুষ্ঠানটি সকলের সহযোগিতায়  শেষ করতে পেরেছি। জগন্নাথ সকলকে মঙ্গল করুক। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত