আদমদীঘিতে খেজুর গাছের রস সংগ্রহের কাজে ব্যস্ত গাছিরা
বগুড়ার আদমদীঘিতে শীতের হিমেল ছোঁয়া পড়তেই গ্রামাঞ্চলে শুরু হয়েছে খেজুর গাছের রস সংগ্রহের প্রস্ততি। ভোরের শিশির আর বিকেলের নরম বাতাসে এখন ব্যস্ত সময় পার করছেন গাছিরা। খেজুর রস সংগ্রহের ঐতিহ্যবাহী এই মৌসুমকে ঘিরে যেন পুরো এলাকাজুড়ে নেমে এসেছে এক উৎসবের আমেজ। উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে গাছিরা খেজুর গাছে নলী লাগানো, গাছের মুখ পরিষ্কার করা, মাটির কলস ও হাড়ি প্রস্তুত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। কারণ শীত যত বেশি হবে, রসও তত বেশি মিষ্টি ও স্বচ্ছ হবে বলে জানান তারা। চকবাড়িয়া গ্রামের গাছিয়া রাব্বি হোসেন বলেন, এখন খেজুর গাছ প্রস্তুতি চলছে। কয়েকদিনের মধ্যেই রস নামা শুরু হবে। শীত বেশি পড়লে রসের মানও ভালো হবে। অপর গাছিয়া সালামত হোসেন জানান, এ বছর তিনি মোট ৮০ থেকে ৯০টি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করবেন। ইতোমধ্যে গাছ পরিষ্কার, নলি লাগানো ও ভাঁজ তৈরির কাজ প্রায় সম্পন্ন করেছেন তিনি। খেজুর রস থেকে নালী, গুড় ও পাটালি গুড় তৈরি করে তারা সারা বছরের আয় থেকে সংসার খরচের একটা বড় অংশ তুলে নিতে পারা যায়। তাই এই মৌসুম আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। খেজুরের রস ও গুড়কে কেন্দ্র করে শীতের মৌসুমে ব্যবসাও জমে উঠতে শুরু করেছে। স্থানীয় বাজার গুলোতে ইতোমধ্যেই মাটির কলস, মাটির হাঁড়ি, চাহিদাও বেড়েছে। রস থেকে তৈরিকৃত গুড়, পাটালি স্থানীয় বাজার ছাড়িয়ে দেশের বিভিন্ন জায়গায়ও সরবরাহ করা হয়। গ্রামীণ বাংলার প্রাচীন ঐতিহ্যের অন্যতম এই খেজুর রস সংগ্রহ মৌসুম যেন শীতের আগমনী বার্তা পৌঁছে দেয় আদমদীঘিসহ দেশের সর্বত্র। প্রকৃতির সঙ্গে মিলেমিশে গড়ে ওঠা এই পেশা আজও ধরে রেখেছে গ্রামের মানুষরা জীবিকা ও সংস্কৃতির এক অংশ হিসাবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর