হাসিনার রায়ের পর রায়পুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে লক্ষ্মীপুরের রায়পুরে উত্তেজনা ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। বিশেষ করে জুলাই আন্দোলনে আহত, নিহত ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা এ রায়ের প্রতি স্বাগত জানিয়ে প্রকাশ করেছেন স্বস্তি ও সন্তোষ।
রায় ঘোষণার পর আজ(১৭ নভেম্বর) সন্ধ্যায় রায়পুর শহীদ ওসমান চত্বরে স্থানীয় জনতা, আন্দোলনকারীদের স্বজনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় অংশগ্রহণকারীরা এই রায়কে “ন্যায়ের বিজয়” বলে দাবি করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
মিছিল শেষে উপস্থিতদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। জুলাই আন্দোলনের সময় নিহত ওসমানের এক স্বজন বলেন“এই দিনটার অপেক্ষায় ছিলাম। যাদের কারণে এত প্রাণহানি, তারা বিচার পেয়েছে—এটাই আমাদের সান্ত্বনা।”
এদিকে, রায়পুরের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরাও রায়ের প্রতি সন্তোষ জানিয়ে বলেন, “মানবতাবিরোধী অপরাধের বিচারই এই দেশের জনগণের দীর্ঘদিনের দাবি ছিল।” রায় ঘোষণার পর পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে, যদিও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা