চরম সংকটে কুতুবদিয়া ডাকঘর
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা ডাকঘরে টানা পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ আটটি আর্থিক সেবা। ফলে ডাক সঞ্চয়পত্র, এফডিআর ও বিভিন্ন সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ গ্রাহকরা। এতে জনসাধারণের মধ্যে হতাশা, ক্ষোভ এবং অসন্তোষের সৃষ্টি হয়েছে। একইসঙ্গে সরকারও বঞ্চিত হচ্ছে বড় অঙ্কের রাজস্ব আয় থেকে।
ডাকঘর সূত্রে জানা গেছে, বর্তমানে কুতুবদিয়া উপজেলা ডাকঘরে কেবল চিঠি আদান–প্রদান ও ডাক জীবন বীমা সেবা চালু আছে। ২০২০ সালের জুলাই মাস থেকে বন্ধ থাকা জনপ্রিয় সেবাগুলোর মধ্যে রয়েছে, পারিবারিক সঞ্চয়পত্র, বাংলাদেশ সঞ্চয়পত্র, পেনশন সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, প্রতিরক্ষা সঞ্চয়পত্র, এসবি ও এফডিআরসহ মোট আটটি সেবা।
জনবল কাঠামো অনুযায়ী ডাকঘরে সাতজন থাকার কথা থাকলেও বর্তমানে আছেন মাত্র তিনজন—একজন পোস্টমাস্টার, একজন পোস্টম্যান এবং একজন রানার। দুইজন পোস্টাল অপারেটরসহ চারটি পদ দীর্ঘদিন শূন্য থাকায় সেবা সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।
কুতুবদিয়ার প্রধান ডাকঘরের পাশাপাশি ধুরুং ইউনিয়ন, লেমশীখালী ও আলী আকবর ডেইলে তিনটি শাখা ডাকঘর থাকলেও সেখানেও সেবা কার্যক্রম সীমিত।
স্থানীয় গ্রাহকরা জানান, নিরাপদ বিনিয়োগের জন্য ডাক সঞ্চয়পত্র দীর্ঘদিন ধরেই জনপ্রিয় মাধ্যম। কিন্তু দীর্ঘদিন সেবা বন্ধ থাকায় তারা বাধ্য হয়ে ব্যাংক, বেসরকারি প্রতিষ্ঠানের দিকে ঝুঁকছেন।
সরওয়ার নামের এক গ্রাহক বলেন,“কুতুবদিয়া একটি দ্বীপ এলাকা। সাগর পাড়ি দিয়ে কক্সবাজার বা চট্টগ্রাম গিয়ে সেবা গ্রহণ ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। দ্রুত সেবা চালু করে জনগণের আস্থা ফিরিয়ে দিন।”
ডাকঘরে ২০২৩ সালে চালু হওয়া ডিজিটাল পোস্ট অফিস কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পও দুই বছর ধরে বন্ধ রয়েছে। অর্ধশতাধিক শিক্ষার্থী কোর্স সম্পন্ন করেও পরীক্ষায় অংশ নিতে না পারায় সরকারি সনদ পাননি।
কুতুবদিয়া ডাকঘরের পোস্টমাস্টার মো. জালাল উদ্দিন বলেন, “আগে বিদ্যুৎ ও প্রযুক্তিগত সমস্যার কারণে সেবা চালু রাখা সম্ভব হয়নি। বর্তমানে বিদ্যুৎ স্বাভাবিক রয়েছে।আমি ২০২৩ সালের আগস্টে কুতুবদিয়ায় যোগদানের পরপরই নভেম্বর মাসে সেবাগুলো পুনরায় চালুর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। অনুমোদন পেলেই সেবা চালু হবে।”
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস