রায়গঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির উদ্যোগে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএডিসি ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রশিদ আল মামুন খান, সাধারণ সম্পাদক কেএম রায়হান কবির রানা, বিএফএ’র উপজেলা সভাপতি মো. শামীমুল হাসান এবং বিসিআইসি প্রতিনিধি মো. শামছুল হক খান, রায়গঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব মো. আলী হায়দার আব্বাসী প্রমুখ।।
সভায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা–২০২৫ বাস্তবায়ন, চলতি রবি মৌসুমে সারের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ, বাজার ব্যবস্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলার কৃষি কার্যক্রমকে আরও সুসংহত ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এ বিশেষ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এ সময় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক
সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন