ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে শ্রাবণ বাহিনীর হামলায় একই পরিবারের চারজন আহত


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১১-২০২৫ দুপুর ৩:২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে শ্রাবণ বাহিনীর হামলায় একই পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে তারাবো পৌরসভার হাটিপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী বিলকিস বেগম রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।

বিলকিস বেগম জানান, স্থানীয় শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’ এবং তার চাচার সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলছে। তিনি অভিযোগ করেন, শ্রাবণ ও তার বাহিনী এলাকায় মাদক ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত এবং সাধারণ মানুষের জন্য আতঙ্কের নাম।

অভিযোগে বলা হয়, সোমবার রাতে রাসেল, রুবেল, শ্রাবণ, সাহেব, সূর্য, মেহেদী, সিয়াম, নিরব, রাজু, আশিক, নাহিদ, আল-আমিন আকাশ, জিসান, রিয়াদ, রবিউলসহ ৫০–৬০ জন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিলকিস বেগমের বাড়িতে হামলা চালায়। তারা ঘরে ঢুকে ভাঙচুর করতে থাকে। বাধা দিলে দেবর মামুন মিয়া ও রিফাত মিয়াকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। একইভাবে ভাসুর মিয়া ও দেবর মোক্তার হোসেনের ঘরেও হামলা চালিয়ে তাদের আহত করা হয়।

হামলাকারীরা দুই ঘর থেকে প্রায় আড়াই লাখ টাকা, স্বর্ণালংকার এবং আসবাবপত্র লুট করে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।

আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন,
“অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এমএসএম / এমএসএম

শালিখায় ১৬০ মণ্ডপে দুর্গাপূজা, উৎসবের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা

রামুতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বন বিভাগের অভিযান: ড্রেজার মেশিন ও পাইপ জব্দ

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও