ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মনোহরদীতে ভোক্তা অধিকারের অভিযান: দুই ব্যবসায়ীর জরিমানা


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১৮-১১-২০২৫ দুপুর ৩:২৩

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের দরগার বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন খাদ্য বিক্রয়কেন্দ্র পরিদর্শন করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি, অনিয়মিতভাবে পণ্য সংরক্ষণ এবং দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক মিষ্টি ব্যবসায়ী ও এক মুদী ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মোট ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাহনেওয়াজ, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোবারক হোসেন, এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স।

ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃপক্ষ জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার