থানায় জিডি
নওয়াপাড়া সরকারি কলেজ অধ্যক্ষকে গুলি করে হত্যার হুমকি
নওয়াপাড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ রবিউল হাসানকে অজ্ঞাতনামা এক ব্যক্তি গুলি করে হত্যার হুমকি দিয়েছেন। রোববার রাত ১০টা ১৬ মিনিটে একটি মোবাইল নম্বরের (০১৯৭৮-১৮৫৬১১) হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে এ হুমকি দেওয়া হয়। সোমবার দুপুরে অধ্যক্ষ অভয়নগর থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, বর্তমানে তিনি নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং চলতি মাসের ২৭ তারিখে তিনি পিআরএলে (প্রয়োজনে অবসর) যাবেন। ঘটনার দিন রাতে নওয়াপাড়া বাজারে অবস্থানকালে তার ব্যবহৃত নম্বরে হোয়াটসঅ্যাপে কল আসে। কলকারী নিজেকে ‘সাংবাদিক আইয়ুব হোসেন’ পরিচয় দিয়ে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত কলেজের টিউশন ফির অর্থ ব্যবহার নিয়ে প্রশ্ন করেন।
অধ্যক্ষ রবিউল হাসান জানান, তিনি উত্তরে বলেন— উক্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এতেই ক্ষিপ্ত হয়ে কলকারী অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং হুমকি দিয়ে বলেন, “তোর কলেজে এখনও মব জাস্টিসের লোক যায়নি? আমি কি লোক পাঠাব?” এরপর আরও বলেন, “আগামীকালের মধ্যে মো. শরিফুল ইসলামকে কলেজে যোগদান না করালে তোকে দুই দিনের মধ্যে গুলি করে মেরে ফেলব।”
এ হুমকির ঘটনায় অধ্যক্ষ নিজ ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার অভিযোগ, অজ্ঞাত ব্যক্তি যেকোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারে।
এ বিষয়ে অভয়নগর থানার ওসি কেএম রবিউল ইসলাম বলেন, “অধ্যক্ষের দেওয়া অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত