ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রধান কার্যালয় উদ্বোধন


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৯-১১-২০২৫ দুপুর ১২:১৬

ঢাকা মহানগরী উত্তরের নতুন অফিস আগামী প্রজন্মের ইসলামী আন্দোলনের প্রাণকেন্দ্র ও সুতিকাগারে পরিণত হবে উচ্ছসিত আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। 
তিনি গতকাল সন্ধ্যায় রাজধানীর বারিধারাস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের নতুন প্রধান কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম,কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর  আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলম মোস্তফা,সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা,ডা.ফখরুদ্দিন মানিক,ইয়াসিন আরাফাত,কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন,প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার প্রমূখ।
ডা. শফিকুর রহমান বলেন, ঢাকা মহানগরী বিভক্তির পর ২০১৭ সাল থেকে মহানগরী উত্তর জামায়াত ঠিকানাহীন ছিলো। কিন্তু বারীধারায় নতুন অফিস প্রতিষ্ঠার মাধ্যমে সে শূণ্যতা পুরুণ হলো। মূলত, মহানগরী উত্তর জামায়াতের এ নতুন কার্যালয় শুধুমাত্র সংগঠনের জন্য নয় বরং পুরো  মহানগরীর মানুষের জন্য রহমত ও বারাকাহ যরিয়া হবে-ইনশাআল্লাহ। তিনি নতুন অফিসকে প্রেরণার উৎস হিসাবে বিবেচনায় নিয়ে আগামী দিনের ময়দানে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে প্রস্তুত থাকার আহবান জানান।
তিনি বলেন, আসন্ন নির্বাচন দেশ ও জাতির জন্য একটি টার্নিং পয়েন্ট। দীর্ঘদিন চাষাবাদের পর ফসল ঘরে তোলার সময়। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের পক্ষে সময় নষ্ট করার কোন সুযোগ নেই বরং সর্বোচ্চ কোরবানীর মাধ্যমে দ্বীন বিজয়ের প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।  এ বিষয়ে দেশে যেন গণজোয়ারের  আভাস পাওয়া যাচ্ছে, ঠিক তেমনিভাবে প্রবাসী ভাই-বোনদের মধ্যে দেখা যাচ্ছে নতুন উচ্ছাস। তারা প্রত্যাশার চেয়েও বেশিকিছু করতে প্রস্তুত রয়েছেন। তাই দেশে ইসলামী আন্দোলনের জন্য যেমন নতুন আশাবাদের সৃষ্টি হয়েছে, ঠিক তেমনিভাবে চ্যালেঞ্জও কম নয়। তাই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অতি সন্তর্পনেই অগ্রসর হতে হবে। তিনি আগামী নির্বাচনে সারাদেশে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে সকলকে ময়দানে সর্বশক্তি নিয়োগ করার আহবান জানান।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আমরা এতোদিন ঠিকানাহীন থাকলেও এখন সে সমস্যা কেটে গেছে। তাই এ ঠিকানাকে ভিত্তি ধরেই ঢাকা মহানগরী উত্তর জামায়াতকে ইসলামী আন্দোলনের জন্য দুর্জেয় দুর্গে পরিণত করতে হবে। অফিস নিয়ে আত্মতৃপ্তিতে ভোগার কোন সুযোগ নেই বরং দ্বীনের দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে অফিস প্রতিষ্ঠাকে সফল ও স্বার্থক করে তুলতে হবে। তিনি আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে সকলকে ময়দানে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।  

Aminur / Aminur

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার