মাগুরা-২ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপির সাবেক এমপি কাজী কামাল
প্রতীক চেয়ে না পেলেও তৃণমূল নেতাকর্মীদের দাবিতে মাগুরা-২ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি'র সাবেক এমপি কাজী কামাল।
মঙ্গলবার বিকেলে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে বিশাল জনসভায় নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে এ ঘোষণা দেন তিনি।
মাগুরা-২ আসনের সাবেক ৩ বারের বিএনপি'র সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি কাজী সালিমুল হক কামাল জনসভায় দাবি করেন, শালিখা ও মহম্মদপুরের সাবেক দুই উপজেলা চেয়ারম্যান, ১৯ টি ইউনিয়নের মধ্যে ১৮ জন সাবেক ইউপি চেয়ারম্যান এবং সম্প্রতি ভোটে নির্বাচিত ৫১৩ জন ওয়ার্ড বিএনপি'র সভাপতি সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকের মধ্যে ৫০১ জন নিতাই রায়ের মনোনয়ন বাতিল চেয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে লিখিত আবেদন করেছেন। শালিখা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে লক্ষাধিক বিএনপির নেতাকর্মী উপস্থিত হয়। শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সি আনিসুর রহমান মিলটন এর সভাপতিতে বক্তব্য রাখেন শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, মহম্মদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, বিএনপি'র সাবেক সভাপতি গোলাম আযম সাবু, সাধারণ সম্পাদক আকতার হোসেন ও দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন প্রমূখ।
Aminur / Aminur
হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি
বারহাট্টায় কাল্ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা
মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’
হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ
রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ