ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে ব্যবসায়ীদের কুপিয়ে ৪ লাখ টাকা ছিনতাই
মাদারীপুর জেলার শিবচরে এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। প্রাইভেটকারে করে আসা ডাকাতদল পথরোধ করে গরু ব্যবসায়ীদের এলোপাথারি কুপিয়ে ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়। বুধবার(১৯ নভেম্বর) ভোর ৬ টার সময় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বন্দরখোলা চৌরাস্তা নামক স্থানের সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শিবচরের পাঁচ্চর থেকে গরু কিনতে পিকআপযোগে টেকেরহাট যাচ্ছিলেন পাঁচ্চর এলাকার গরু ব্যবসায়ীরা। ভাঙ্গাগামী লেনের বন্দরখোলা চৌরাস্তার নিকট এলে আগে থেকে একটি প্রাইভেটকার তাদের গাড়ির গতি রোধ করে। এসময় পিকআপ থামিয়ে বিষয়টি দেখার চেষ্টা করলে প্রাইভেটকারে থাকা ডাকাতদলের ৪ সদস্য এলোপাথারি কুপিয়ে ২ ব্যবসায়ী আহত করে। এসময় তাদের সাথে থাকা ৪ লাখ টাকা ছিনিয়ে নেন।
আহতাবস্থায় ব্যবসায়ী রাজন মোল্লা(৬০) ও আলাউদ্দিন দেওয়ান(৬৭) কে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত রাজন মোল্লা বলেন,'আমরা পিক আপ নিয়ে টেকেরহাট যাচ্ছিলাম। বন্দরখোলা চৌরাস্তার কাছে একটি প্রাইভেটকার রাস্তার ছিল। আমরা ভেবেছিলাম গাড়িটি নষ্ট হয়ে গেছে। বিষয়টি দেখার চেষ্টা করলে চার ডাকাত আমাদের উপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। সাথে থাকা ৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।'
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রকিবুল হাসান বলেন,'খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। তবে আমাদের মতো কাজ করছি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ