শিবচরে কৃষি প্রদর্শনী অনুষ্ঠিত: কৃষকদের মাঝে বীজ ও কীটনাশক বিতরণ
মাদারীপুরের শিবচরে ২০২৫-২৬ অর্থ বছরে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পের উপকরণ বিতরন করা হয়েছে
বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনে উপজেলার ১৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৯৮ জন কৃষকের মধ্যে কৃষি প্রদশর্নী বিতরন কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।
শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে মাদারীপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. রহিমা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন।পরে বীজ ও রাসায়নিক সারও বিতরন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর কৃষি সমপ্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ উপপরিচালক (শস্য) উৎপল রায়।
শিবচর কৃষি অফিস সুত্রে জানা যায়, উপজেলার ৯৮ জন কৃষকের মাঝে ৩০ টি কালোজিরা প্রদর্শনী, ৩০ টি মরিচ প্রদর্শনী, ৩০ টি মিষ্টি আলু প্রদর্শনী ও ৮ টি সরিষা প্রদর্শনী বিতরন করা হয়।এসময় বিভিন্ন প্রকার বীজ,সার ও কিটনাশক বিতরন করা হয়।
এসময় প্রধান অতিথি বলেন, আমরা কৃষকদের মাঝে বীজ ও কিটনাশক বিতরন করছি। এগুলো উন্নত কৃষিপ্রযুক্তি সম্প্রসারণ ও পতিত জমি ব্যবহারের মাধ্যমে চর অঞ্চলের শস্যের নিবিড়তা ১৪০ থেকে ১৪৫ শতাংশে উন্নীতকরণ। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ ও ফসলের আবাদ বৃদ্ধির মাধ্যমে কৃষি উৎপাদন ৫ শতাংশ বাড়ানো এবং উপকারভোগীদের পুষ্টিমানের উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা অর্জনে এ প্রদর্শনী ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।
এমএসএম / এমএসএম
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;
দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র্যালি
আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়