উত্তরায় শিমুল আহমেদের নেতৃত্বে যুবদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
রাজধানীর পল্লবী এলাকার যুবদল নেতা ও পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে সন্ত্রাসীদের গুলিতে নৃশংস হত্যার প্রতিবাদে উত্তরায় যুবদল নেতা শিমুল আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় উত্তরা ১২-১৩ নম্বর মোড় থেকে মিছিলটি শুরু হয়ে আজমপুর আমির কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলটি নেতৃত্ব দেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও যুবদল মিরপুর জোনের সাবেক টিম প্রধান শিমুল আহমেদ।
মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব মো. কামরুল জামান।বিক্ষোভকারীরা গোলাম কিবরিয়ার হত্যাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবি জানান। তারা অভিযোগ করেন, রাজনৈতিক নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা ও হত্যাকাণ্ড বেড়েই চলছে। এসব বর্বরতা বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
শিমুল আহমেদ বলেন,“আমরা কিবরিয়া হত্যার বিচার চাই। বিগত বছরগুলোতে আমাদের অনেক ভাই গুম-খুনের শিকার হয়েছেন—তাদেরও বিচার চাই। আমাদের দাবি, এই সরকারের আমলে আর কোনো ভাই যেন গুম বা খুনের শিকার না হয়।”
মো. কামরুল জামান বলেন,“দুই দিন আগে আমাদের সহযোদ্ধা কিবরিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে যারা জড়িত—তাদের দ্রুত বিচার না হলে আমাদের দুর্বার আন্দোলন চলবে। আমরা অনেক ভাইকে হারিয়েছি, সামনে আর কাউকে হারাতে চাই না। যেন ভবিষ্যতে কেউ এমন ঘটনা ঘটাতে না পারে—সেই দিকেও সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে।”
বিক্ষোভে যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক স্থানীয় জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়। হত্যাকাণ্ডের প্রতিবাদে জনসাধারণের অংশগ্রহণ বিক্ষোভকে আরও বেগবান করে তোলে।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ