আগামীকাল ছাত্রলীগ নেতা হাসান জামান লালনের ২৫তম মৃত্যুবার্ষিকী
২৯ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস অমিত সম্ভাবনার তরুণ ছাত্রনেতা প্রয়াত হাসান জামান লালনের ২৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কুষ্টিয়া শহরের বিশিষ্ট সমাজসেবী ও কুষ্টিয়া পৌর এলাকার মিলপাড়া ওয়ার্ডের সাবেক সফল কমিশনার ও কুষ্টিয়া পৌরসভার সর্বপ্রথম জনগণের ভোটে নির্বাচিত প্রয়াত চেয়ারম্যান ম. আ. রহিম আর মাতা জাহানারা রহিমের চার ছেলে-মেয়ের মধ্যে হাসান জামান লালন ছিল সর্বকনিষ্ঠ এবং সকলের খুব প্রিয় ও স্নেহের।
কুষ্টিয়া শহরের বিশিষ্ট সমাজসেবক প্রয়াত জেহের আলী মণ্ডল সাহেবের নাতি হাসান জামান লালন খুব ছোট থেকেই ছিলেন একটু রাজনীতি সচেতন ও প্রগতিশীল। ১৯৭২ সালের ২৫ সেপ্টেম্বর এ রকম আশ্বিনের শুভদিনে পৈত্রিক নিবাস মীর মশাররফ হোসেন সড়কের ছায়ানীড়ে হাসান জামান লালনের জন্ম হয়। ১৯৮০ সালে শহরের মিশন স্কুলে লালন প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার মধ্যদিয়ে তার শিক্ষাজীবনের শুরু হয়। এরপর হাসান জামান লালন কুষ্টিয়া জিলা স্কুলে ভর্তি হন। ১৯৯০ সালে জিলা স্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। ১৯৯২ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসি পাস করেন এবং ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষে কুষ্টিয়া সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান (সম্মান) শ্রেণিতে ভর্তি হন। অবশ্য ১৯৯০ সাল থেকেই তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হন। এই সুবাদে ১৯৯১ সালে তিনি সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের সাথে নিবিড়ভাবে যুক্ত হন। রাজনৈতিক মেধা ও মননশীলতার জন্য হাসান জামান লালন ১৯৯২ সালে জেলা ছাত্রলীগের গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পান। এরপর ১৯৯৩ সালে তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং আমৃত্যু তিনি এ দায়িত্ব পালন করেন।
পারিবারিক পরিচয়ে হাসান জামান লালন এই শহরের প্রখ্যাত সমাজ সেবক ও সজ্জন ব্যক্তিত্ব জনাব জেহের আলী মন্ডলের পৌত্র। মন্ডল পরিবার কুষ্টিয়া শহরের একটি প্রগতিশীল পরিবার হিসাবে বিশেষভাবে পরিচিত। হাসান জামান লালনের প্রয়াত পিতা ম. আ. রহিম ছিলেন অতিশয় সজ্জন, অমায়িক ও সর্বজন শ্রদ্ধেয় এক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। যিনি ছিলেন কুষ্টিয়া পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান। হাসান জামান লালনের চাচা ছিলেন কুষ্টিয়ার বিশিষ্ট লেখক ও গবেষক ম. মনিরুজ্জামান। হাসান জামান লালনের বড় ভাই আখতারুজ্জামান একজন ব্যবসায়ী ও দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক। দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক রাকিবুজ্জামান সেতুর চাচা।
হাসান জামান লালনের জন্ম এবং বেড়ে ওঠা একটি সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে। প্রগতিশীল ও সাংস্কৃতিবান মণ্ডল পরিবারকে ঘিরেই পরিচালিত হয়েছে আড়ুয়াপাড়া তরুণ সংঘ পাঠাগার এবং মিতালী পরিষদের মত সাংস্কৃতিক সংগঠন। এই পরিবেশের মধ্যে হাঁটি হাঁটি পা-পা করে লালন মিশন ও জিলা স্কুলের গন্ডি পেরিয়ে ১৯৯০-তে প্রবেশ করে কুষ্টিয়া সরকারী কলেজে। তরুণ লালন কুষ্টিয়া সরকারি কলেজের বৃহৎ পরিমন্ডলে ছাত্র-ছাত্রী, ছাত্র সংগঠন এবং শিক্ষকদের সহচর্যে ধীরে ধীরে বিকশিত হয়ে পরিণত হন এক প্রতিশ্রুতিশীল এবং সম্ভাবনাময় তরুন নেতৃত্বে। কেবল মাত্র ছাত্রলীগের কলেজ কমিটিতেই নয়, জেলা ছাত্রলীগের এক সম্ভাব্য নেতৃত্বে পরিণত হন হাসান জামান লালন। আমাদের দূর্ভাগ্য ১৯৯৬ সালে ২৯ শে সেপ্টেম্বর এই সম্ভাবনাময় তরুনের জীবন অবসান ঘটে। ভারতে দার্জিলিং এ ভ্রমন করতে গিয়ে টাইগার হিলে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনি নিহত হন। দীর্ঘ ২৪টি বছর অতিক্রান্ত হলেও তরুন এ ছাত্র নেতার স্মৃতি কেবল তার পরিবারের মধ্যে নয় আমাদের মধ্যেও সমুজ্জল হয়ে রয়েছে।
তার মৃত্যু দিবসে বিদেহী আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে যেমন দোয়া প্রার্থনার আয়োজন করা হয়েছে, তেমনি সর্বসাধারণের পক্ষ থেকে তার স্মৃতিচারণ ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় তার স্মরণে বাদ মাগরিক আড়ুয়াপাড়া ছাখাবী মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য পৌরবাসী ও শুভানুধ্যায়ীদের প্রতি তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এমএসএম / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত