ধামইরহাটে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
নওগাঁর ধামইরহাটে আড়ানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোসাদ্দেকুর রহমানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২০ নভেম্বর (বৃহস্পতিবার) ধামইরহাট উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে আড়ানগড় ইউনিয়নের গকুল গ্রামের মরহুম মোজাফফর রহমানের ছেলে।
ধামইরহাট থানা পুলিশ জানান, গত ২০২৪ সালের ৫ অক্টোবর শনিবার উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে ককটেল বিস্ফোরন ঘটনায় ওই এলাকার রাজু হোসেন নামে একজনের দায়েরকৃত মামলার প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমানকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় ২৬ জনকে আসামি ও অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মারামারি ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। মামলা নং ০৬।
ধামইরহাট থানা অফিসার ইনচার্জ ইমাম জাফর জানান, নাশকতার মামলায় গ্রেফতাকৃত আসামিকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
পিপিপি পদ্ধতিতে ঢাকার পাঁচ হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪