নেত্রকোনা-২ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থীর ফ্রি মেডিকেল ক্যাম্প
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোহাম্মদ আনোয়ারু হকের আয়োজনে আর্ত-মানবতার সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠানেবিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের বাউসী বাজার খেলার মাঠে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজনটি অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলা এই ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক মানুষ চিকিৎসাসেবা গ্রহণের জন্য সমবেত হন।
নেত্রকোনা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার মোঃ আনোয়ারুল হক মেডিক্যাল ক্যাম্পিং পরিদর্শনের সময় এলাকার স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় করেন এবং পড়াশোনার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
ক্যাম্পিং পরিদর্শনের সময় তিনি বলেন, এমন ক্যাম্পিং আমরা পূর্বেও বিভিন্ন এলাকায় করেছি। আমরা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংষ্কারের ৩১ দফার বাস্তবায়নের অংশ হিসেবে এটি এখনও করে চলেছি এবং করবো। অসহার গরীবদের স্বাস্থ্য সহায়তার অংশ হিসেবে আমাদের এই ক্যাম্পিং অব্যাহত থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, সাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ঠাকুর, নেত্রকোনা জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সত্যন্দ্র পাল, বারহাট্টা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান জানান, এই ক্যাম্পে আগত রোগীদের জন্য ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, সাধারণ স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিনামূল্যে ঔষধ বিতরণের ব্যবস্থা রাখা হয়। বিশেষত, নারী রোগীদের সুবিধার্থে বিশেষজ্ঞ নারী চিকিৎসকরাও সেবা প্রদান করছেন। এছাড়াও ক্যাম্পটিতে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা দেন। এসময় বিশেষজ্ঞ ডাক্তারগণ ইউনিয়নের ৯ শতাধিক ব্যক্তিকে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা প্রদান করেন।
চিকিৎসাসেবা পাওয়া ব্যক্তিরা তাদের এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে তারা বলেন, 'রাজনীতি মানুষের কল্যাণের জন্য। ডাক্তার সাহেবের এ ধরনের মহৎ কাজ চলমান থাকুক সেই দোয়া রইল।'
এমএসএম / এমএসএম
পিপিপি পদ্ধতিতে ঢাকার পাঁচ হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪