ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আদমদীঘিতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২০-১১-২০২৫ বিকাল ৫:৪৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষ্যে আদমদীঘি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এতিম খানার শিক্ষার্থিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্প্রতিবার (২০ নভেম্বর) বিকেলে আদমদীঘি আদমিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিম খানায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে এই শীতবস্ত্র বিতরণ করেন ও বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার। আদমদীঘি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বিএনপি নেতা মোকলেছার রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, সিহাব চৌধুরী, তামিম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ সভাপতি জুয়েল রানা, বুলু মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, মিলন হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কৃষকদলের সদস্য সচিব রায়হান, যুগ্ম আহবায়ক রুবেল সরদার প্রমুখ। এই এতিম খানায় শতাধিক শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি।
অপরদিকে সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সান্তাহার বি.পি উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ ও পৌর শহরের বিভিন্ন এলাকায় ময়লা আবর্জনা পরিষ্কার কর্মসুচী পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু। উপস্থিত ছিলেন, সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ লিয়ন, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম সাগর, মাহফুজুর রানা, তুহিন চৌধুরি, মারুফ হোসেন, রজব হোসেন, শ্রী নিমাই, সোহাগ হোসেন, মামুন হোসেনসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবর্গ।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ