ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চিতলমারীতে তারুণ্যের উৎসব ঘিরে ‘কাগুজে আয়োজন’, শুরু হওয়ার আগেই গুটিয়ে নিল প্রশাসন


চিতলমারী প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ২০-১১-২০২৫ বিকাল ৫:৪৭

বাগেরহাটের চিতলমারীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানের তথাকথিত তারুণ্যের উৎসব পরিণত হয়েছে এক বিব্রতকর ‘ঝটিকা আনুষ্ঠানিকতায়’। দিনব্যাপী আয়োজনের ঘোষণা থাকলেও অনুষ্ঠানটি শুরু হওয়ার আগেই গুটিয়ে ফেলা হয়—ফলে অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা এসে হতাশ হয়ে ফিরে যান।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরে মেলা, পিঠা উৎসব এবং তরুণ উদ্যোক্তাদের প্রদর্শনীর কথা থাকলেও বাস্তবে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন—তবে আনুষ্ঠানিকতার কিছু ছবি তোলার পর অনুষ্ঠানটি প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই নীরবে সমাপ্ত ঘোষণা করা হয়।

স্থলজুড়ে যে উৎসবমুখর পরিবেশ, স্টল সাজসজ্জা এবং তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী প্রদর্শনীর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবে ছিল না বললেই চলে। নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ স্টলগুলো অধিকাংশই খালি পড়ে ছিল। কিছু স্টলে সাজানোর কাজই শুরু হয়নি। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে গিয়ে দেখা যায়—কয়েকটি বেলুন ছাড়া মাঠে আর তেমন কোনো আয়োজনের অস্তিত্ব নেই; দর্শনার্থীও নেই, এমনকি আয়োজকদের উপস্থিতিও পাওয়া যায়নি।

স্থানীয়দের ক্ষোভ—
“লোক দেখানো আয়োজন ছাড়া কিছুই নয়। ছবি তুলে অনুষ্ঠান শেষ করে দেওয়া হয়েছে। যাদের জন্য আয়োজন, তারা কেউই আসতে পারেনি।”

অনেকেই লোকমুখে অনুষ্ঠান শুরুর কথা শুনে ১০:৩০ বা ১১টার দিকে অনুষ্ঠানস্থলে এসে হতাশ হয়ে ফিরে যান। বাজার-চায়ের দোকানজুড়ে চলছে আলোচনার ঝড়—এমন ‘কাগুজে উৎসব’ ও ‘ভেলকিবাজি’ আয়োজনের কারণে উপজেলা প্রশাসনের উদ্যোগ প্রশ্নবিদ্ধ হয়েছে।

দিনব্যাপী উৎসবের প্রচারণা থাকলেও বাস্তবে অর্ধ ঘণ্টার আনুষ্ঠানিকতায় উৎসব গুটিয়ে নেওয়ায় জনমনে স্পষ্ট অসন্তোষ তৈরি হয়েছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার