ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাজিলে জাতিসংঘের পরিবেশ সম্মেলনে অগ্নিকাণ্ড, হাসপাতালে ১৩


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১-১১-২০২৫ দুপুর ১১:৩১

ব্রাজিলের বেলেম শহরে চলমান জাতিসংঘের ৩০ তম বৈশ্বিক পরিবেশ সম্মেলনের (কপ৩০ সম্মেলন) ভেন্যুতে বিরাট অগ্নিকাণ্ড হয়েছে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৩ জন।

গতকাল বৃহস্পতিবার বেলেমে সম্মেলন কেন্দ্রের প্যাভিলিয়ন এলাকার ব্লু জোন থেকে ঘটে আগুনের সূত্রপাত। পরে দ্রুত তা ছড়িয়ে পড়ে। যখন আগুন লেগেছিল, সে সময় সম্মেলনে বিভিন্ন দেশের এবং সংস্থার প্রতিনিধিরা জলবায়ু সংকট মোকাবিলা করার জন্য একটি চুক্তি তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন।

গত ১৭ নভেম্বর সোমবার থেকে শুরু হয়েছে কপ৩০ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে বেলেমে এসেছেন ২০০টি দেশের কয়েক হাজার মানুষ।

এক বিবৃতিতে কপ৩০ সম্মেলনের আয়োজক কমিটি বলেছে, “আজ বৃহস্পতিবার দুপুরের দিকে বেলেমে কপ৩০ সম্মেলন কেন্দ্রের ভেন্যুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্রাজিলে দমকল বাহিনী এবং জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তারা ত্বরিৎগতিতে ব্যবস্থা নিয়েছেন। ঘটনাস্থল থেকে নিরাপদে লোকজনকে সরানো হয়েছে এবং ৬ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়, “আগুনের ধোঁয়ায় নিশ্বাস নিতে গিয়ে ১৩ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।”

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আগুনের সূত্রপাত ঘটেছে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে। বেলেমের পুলিশ এবং ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, কী কারনে আগুন লেগেছে— তা এখনও অজানা। তবে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন তারা।

যখন অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, সে সময় বেলেমের সম্মেলন কেন্দ্রে ‘মুতিরাও’ নামের একটি চুক্তির খসড়া তৈরির কাজ হচ্ছিল। এই চুক্তির মূল বিষয়বস্তু হলো জীবাশ্ম জ্বালানীর ওপর নির্ভরতা কমানো সংক্রান্ত একটি রোডম্যাপ তৈরি করা।

কিন্তু অগ্নিকাণ্ডের কারণে চুক্তি সংক্রান্ত যাবতীয় কাজকর্ম পণ্ড হয়ে গেছে বলে জানা গেছে।

সূত্র : রয়টার্স, এএফপি

এমএসএম / এমএসএম

ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল

ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া