বাকেরগঞ্জে বাংলাদেশ জামায়েত ইসলামের মটরসাইকেল শোভাযাত্রা
বরিশাল-৬ আসনের বাকেরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বরিশাল জেলা শাখার সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
২২ (নভেম্বর) শনিবার সকাল ১০টায় বাকেরগঞ্জ জে.এস.ইউ. মডেল হাই স্কুলের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে দলীয় নেতা-কর্মী, স্থানীয় জনগণ ও সমর্থকরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, সংসদ সদস্য পদপ্রার্থী, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন ও সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাহফুজুর রহমান, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখা।
সভাপতিত্ব করেন অধ্যাপক ফিরোজ আলম, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখা আরো উপস্থিত ছিলেন জামাত নেতা বিশিষ্ট শিল্পপতি আনোয়ার হোসেন সিকদার ।
এছাড়াও বরিশাল জেলা ও বাকেরগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, নেতা-কর্মী ও সমর্থকরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন কামনা করেন এবং ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
মান্দায় ব্যক্তিমালিকানা জমি দখল করে খাল খননের অভিযোগ
শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক
মোহনগঞ্জ হাওরে স্থায়ী ফসল রক্ষা বাঁধ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
হাসপাতাল থেকে জেলহাজতে ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান
নাঙ্গলকোটে ৭৫ জন সুবিধাভোগীর মাঝে হাঁস-মুরগি, মাছের পোনা ও নগদ অর্থ বিতরণ
দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
তালায় ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে রাতের ঘুম হারাম ব্যাহত শিক্ষা ও কর্মচাঞ্চল্য
শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে দুষ্কৃতকারীদের হাতে বড় শিমলা মহিলা কলেজের প্রভাষক খুন
সেনবাগে কোটি টাকার খাল পুনঃখননপ্রকল্পে অনিয়ম- দুর্নীতির অভিযোগ
ঝিনাইদহে স্বাস্থ্যসম্মত সর্বাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
এবার নারীর পেটে অস্ত্রোপচার করে ৩ কেজি ওজনের টিউমার বের করলেন সেই ডাক্তার