নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে কুষ্টিয়া পৌর ১৬নং ওয়ার্ড বিএনপির জনসভা অনুষ্ঠিত
কুষ্টিয়া পৌরসভার ১৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মঙ্গলবাড়িয়া বাজারে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এক প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতি নবোদ্যম সৃষ্টি করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন। তিনি তার বক্তব্যে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া সদর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। তিনি বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষে আপনার মূল্যবান ভোট প্রদান করে গণতন্ত্র রক্ষার আন্দোলনকে সফল করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, কৃষক দলের আহ্বায়ক আরিফুল ইসলাম সুমন এবং কুষ্টিয সদর উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম শিপলু।
সভাটি সভাপতিত্ব করেন ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতিয়ার রহমান। বক্তারা সম্মিলিতভাবে আগামী নির্বাচনে সংগঠনের সর্বাত্মক প্রস্তুতি ও দলীয় ঐক্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা