তজুমদ্দিনে ৩২ লাখ টাকা ব্যয়ে রং-করণের কাজে অনিয়মের অভিযোগ
ভোলার তজুমদ্দিনে শহর রক্ষা বাঁধ প্রকল্পের সাড়ে ৬ কি.মি এলাকায় প্রায় ৪৪ হাজার ব্লকে রং-করণের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগে স্থানীয়রা অনিয়ম বন্ধ করে সরকারি নির্দেশনা মোতাবেক কাজ করার দাবি জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভোলা পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২-এর আওতায় তজুমদ্দিনে শহর রক্ষা বাঁধ প্রকল্পে ৫৬-৫৭নং পোল্ডারে প্রায় ৪৪ হাজার ব্লকে রং করনের কাজ পায় ন্যাশন টেক নামের একটি টিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পে প্রায় ৩২ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়। ভোলা পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২-এর প্রকৌশলীরা কাজের তদারকি করার কথা থাকলেও কাজ বাস্তবায়নের সময় কেউ আসেন না। ফলে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজে ব্যাপক অনিয়ম করছে বলে অভিযোগ ওঠে।
সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা গেছে, কাজটি শ্রমিকদের ব্লক প্রতি ৮ টাকা দরে প্রোডাকশনের ভিত্তিতে দেয়ায় তদারকি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো দায়িত্বশীল কেউ থাকে না। এই সুযোগে শ্রমিকরা ময়লাযুক্ত ব্লকে রংয়ের কাজ করে। এছাড়াও নিন্মমানের ব্র্যান্ডের রং ব্যবহার করলেও রংয়ের সাথে ২০-৩০ ভাগ নদীর লবণাক্ত পানি মেশানো হয়েছে। ব্লকগুলেতে একবার রংয়ের প্রলেপ দিয়ে কাজ শেষ করায় সামান্য ঘষা-মাজাতেই রং উঠে যেতে দেখা যায়।
কাজের শ্রমিক সরবরাহকারী মো. ইব্রাহিম জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে চিনি না। কাজটি ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে এসও জহির বাস্তবায়ন করছেন। তার মাধ্যমেই কাজের বিল পরিশোধ করা হচ্ছে।
এ সব বিষয়ে জানতে চাইলে ভোলা পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২-এর এসও জহির আল মামুন জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বাস্তবায়ন করছে। এতে আমার কোন সংশ্লিষ্টতা নেই। রংয়ের সাথে ২০-৩০ ভাগ পরিস্কার পানি মেশানো যায়। কাজে অনিয়মের বিষয়ে তিনি দাবি করেন, কিছু জায়গায় অনিয়ম হয়েছে। এটা ঠিক করে দেয়া হবে।
অপরদিকে ডিভিশন-২-এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, রংয়ের সাথে পানি মেশানোর প্রশ্নই আসে না। এতে রংয়ের গুণাগুন নষ্ট হয়। এ ধরনের অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন