জাল দলিল দেখিয়ে প্রতিবন্ধীর জমি দখলের চেষ্টা
রাজশাহীতে এক প্রতিবন্ধীর জমি কেনার জাল দলিল দেখিয়ে জোরপূ্র্বক তার জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে।
রাজশাহী নগরীর রাজপাড়া থানার কাজিহাটা এলাকার মরহুম গোলাম হায়দার'র প্রতিবন্ধী মেয়ে হোসনে মাহাবুবুন আক্তার চুনি'র (৬৫) কাজিহাটায় নিজ বসত ভিটায় ৩ কাঠা (৪.৯৬ শতক) জমি আছে। অভিযোগ উঠেছে প্রতিবন্ধীর এই জমি দখল করার জন্য নাটোর জেলার লালপুর থানার শওকত আলীর ছেলে সোনালী ব্যাংক লালপুর শাখার কর্মকর্তা শফিকুর রহমান কাল্পনিক হোসনে মাহাবুবুন আক্তার চুনি (প্রতিবন্ধী) সাজিয়ে কাজিহাটার জনৈক রজব আলী সিন্ডিকেটের সহযোগিতায় সদর রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি এবং পরবর্তীতে সেই দলিল দাখিল করে বোয়ালিয়া ভূমি অফিস থেকে নাম খারিজ করে নেন। পরবর্তীতে বারংবার স্থানীয় কিছু প্রভাবশালী ও মাস্তান নিয়ে জমি দখল করতে আসেন। কিন্তু প্রতিবন্ধী চুনির বড় ভাই গোলাম হাফিজ মুসা পুলিশে খবর দিলে তারা পালিয়ে যায় এবং পরবর্তিতে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে জমি ছেড়ে দেয়ার জন্য গোলাম হাফিস মুসাকে হুমকি ধামকি দিয়ে আসছেন। এমতাবস্থায় গোলাম হাফিজ মুসা ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন।
প্রতিবন্ধী হোসনে মাহাবুবুন আক্তার চুনি'র বড় ভাই অভিযোগকারী গোলাম হাফিজ মুসা বলেন, আমার প্রতিবন্ধী বোনের জমি জাল দলিল করে সমস্ত টাকা কাজিহাটার মৃত শুকুর আলীর ছেলে কর অফিসের ডুপ্লিকেট মেশিন অপারেটর রজব আলী সম্পূর্ণ টাকা আত্মসাৎ করে নিয়েছে এবং আমার বোনকে তার বাড়ীতে আটকে রেখেছে, আইনত সে আমার প্রতিবন্ধী বোনকে তার বাড়িতে আটকে রাখতে পারে না। কারণ, তার সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই। এই রজব আলী চক্রান্ত করে আমার বোনকে তার বাড়িতে আটকে রেখে জাল দলিলের মাধ্যমে বিক্রি করে ব্যাংক কর্মকর্তা শফিকুলের কাছ থেকে ২৬ লোখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। শফিকুর রহমান গং ভুয়া দলিল সৃষ্টি করে বোয়ালিয়া এসিল্যান্ড অফিসের যোগসাজশে জমি খারিজ করে ৫ জুলাই-২০ আনুমানিক ৩৫ জন সন্ত্রাসী নিয়ে জমি দখলের উদ্দেশ্যে হামলা করে। আমি পুলিশের সহায়তা নিলে তারা বেশকিছু ভাংচুর করে পালিয়ে যায়। ওইদিনই আমি রাজপাড়া থানায় উপস্থিত হয়ে মামলা করি।
ওই মামলায় (এনজিআর নং ৩৬১/২০) তারা আজ অবধি জামিনে আছে। পরবর্তীতে তাদের হুমকি ধামকির কারনে আমি বিজ্ঞ রাজপাড়া থানা আমলি আদালত, রাজশাহীতে দলিল জালিয়াতির মামলা (২০২ সি/২০২০/রাজপাড়া) দায়ের করি যাহা পিবিআই'র অধীনে তদন্তাধীন। এরপরও শফিকুর রহমান গং এর সন্ত্রাসী বাহিনী দিয়ে জমি দখলের পায়তারা অব্যহত থাকার কারনে আইনজীবীর পরামর্শে জেলা জজ ও দায়রা জজ ১ম আদালতে জাল দলিল বাতিলের মামলা ( ৪৫/২০২১অঃপ্রঃ) করি।
আমার প্রতিবন্ধী বোনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আমার কাছে ফেরত অথবা রাষ্ট্রীয় হেফাজতে নিয়ে তদন্তের জন্য জেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আব্দুল জলিল মহোদয়ের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা শফিকুর রহমান বলেন, দলিল জাল নয়, আমি মরহুম গোলাম হায়দার'র মেয়ে হোসনে মাহাবুবুন আক্তার চুনি'র কাজিহাটায় নিজ বসত ভিটার ৩ কাঠা জায়গা সরকারি নিয়ম অনুযায়ী রেজিস্ট্রি ও নাম খারিজ করেছি ; প্রতিবন্ধী প্রশ্নে তিনি বলেন, তিনি মাঝারি শ্রবণ প্রতিবন্ধী, মানষিক প্রতিবন্ধী নন।
প্রতিবন্ধী হোসনে মাহাবুবুন আক্তার চুনিকে নিজ বাড়ীতে রাখা রজব আলী বলেন, তাকে আটকে রাখা হয়নি, তিনি নিজ ইচ্ছায় আমার বাড়ীতে আছেন। তার জমি বিক্রিতে সহযোগিতা করেছি, তিনি তার টাকা দিয়ে আমার বাড়ীর দোতলার ওপর তিনতলা করে নিয়েছেন, নিজে থাকবেন বলে।
সদর রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার নাজির আহমেদ রিপন বলেন, রেজিস্ট্রি হবার পর রেজিষ্ট্রি অফিসের আর কিছু করার থাকে না, তাছাড়া ঐ জমির রেজিষ্ট্রি যিনি করেছিলেন তিনি বদলি হয়ে চলে গেছেন।
এ বিষয়ে বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার আবুল হায়াত বলেন, রেজিস্ট্রিকৃত দলিলমূলে আমি নাম খারিজ করেছি। এটা আমার এখন করার কিছু নাই। আদালত এর সঠিক সমাধান দিতে পারবে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied