হোসেনপুর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান ভূঁইয়ার জানাজা অনুষ্ঠিত
হোসেনপুর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান ভূঁইয়ার জানাজা অনুষ্ঠিত
হোসেনপুর উপজেলার সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনৈতিক এবং সমাজসেবক আক্তারুজ্জামান ভূঁইয়া (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অদ্য ভোর ৪.৩০ মিনিটে উনার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রবিবার (২৩ নভেম্বর) বিকাল ৩.০০ ঘটিকায় চর পুমদী মাদ্রাসা ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে উত্তর চর পুমদী পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
নামাজে জানাজার পূর্বে মরহুমের সংক্ষিপ্ত স্মৃতিচারণ ও মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হাবিবুর রহমান ভুইয়াঁ, কিশোরগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাসী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, খালেদ সাইফুল্লাহ সোহেল, কিশোরগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাসী ও হোসেনপুর উপজেলা বিএনপির আহব্বায়ক জহিরুল ইসলাম মবিন, হাজী ইসরাইল মিয়া, কিশোরগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাসী এডভোকেট জালাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব শহীদুল্লাহ কায়ছার এবং মরহুমের বড় পুত্র হিমেল প্রমুখ।
আক্তারুজ্জামান ভূঁইয়া জীবদ্দশায় হোসেনপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, হোসেনপুর উপজেলার সফল চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে চিকিৎসাধীন ছিলেন।
হোসেনপুর উপজেলা চরপুমদী এলাকার স্থায়ী বাসিন্দা আক্তারুজ্জামান ভূঞা মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র, দুই কন্যা, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আক্তারুজ্জামান ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য মীর্জা আব্বাস, বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুস সালাম, জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম। এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, হোসেনপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম মবিন, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্জ্ব এ,কে,এম শফিকুল হক (শফিক)।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট