ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২১ দুপুর ৪:৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এতিম শিশু শিক্ষার্থীদের কেক খাওয়াচ্ছেন স্থানীয় সাংসদ ছোট মনির
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এতিম শিশু শিক্ষার্থীদের কেক খাওয়াচ্ছেন স্থানীয় সাংসদ ছোট মনির
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত পাঠ করা হয়। পরে অতিথিরা আলোচনা সভা করেন। এরপর আলোচনা শেষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
মঙ্গলবার দুপুর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান। এতে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের স্থানীয় সাংসদ ছোট মনির।
 
এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিফ নূর মিনি, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক তাহেরুল ইসলাম তোতা প্রমূখ।
 
এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অপরদিকে, উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিন পালিত হয়েছে। এদিকে, অডিটোরিয়ামে আলোচনা ভূঞাপুর-গোবিন্দাসী-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কটি শেখ হাসিনার নামে নাম করণের ঘোষণা দেন সাংসদ ছোট মনির। 
 
 
ক্যপশন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এতিম শিশু শিক্ষার্থীদের কেক খাওয়াচ্ছেন স্থানীয় সাংসদ ছোট মনির।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার