হাতিয়ায় স্প্রে পার্টির প্রধান শামীম অস্ত্র সহ গ্রেফতার
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার বহুল আলোচিত স্প্রে পার্টির মূল হোতা শামীম (২৯) কে গ্রেফতার করেছে হাতিয়া থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কে এই তথ্য নিশ্চিত করেন হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা।
গ্রেফতার কৃত শামীম হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়নের জনৈক শফিউল আলমের ছেলে। গত শনিবার (২২ নভেম্বর) রাতে এক বিশেষ অভিযানের মাধ্যমে তার নিজ বাড়ির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা জানান, গত কয়েক মাস ধরে হাতিয়ার বিভিন্ন বাড়িতে স্প্রে ব্যবহারের মাধ্যমে ঘরের সবাইকে অজ্ঞান করে মালামাল চুরির ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, গ্রেফতারের পর চোরা শামীম ওরফে স্প্রে শামীম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ইতোপূর্বে তার বিরুদ্ধে দায়ের করা আরো ৭ টি মামলা থানায় তদন্তাধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার