শিবচর এক্সপ্রেসওয়েতে গরু ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতাই: তথ্য প্রযুক্তির সহায়তায় তিন সদস্যের ডাকাত চক্র গ্রেফতার
মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গরু ব্যবসায়ীদের কুপিয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ঢাকা ও শরীয়তপুরের নাওডোবা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ব্যবহৃত সাদা রঙের প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ঢাকার ডেমরার খগেন্দ্র চন্দ্র মল্লিকের ছেলে দিপন মল্লিক (৫০), শিবচরের বন্দরখোলা ইউনিয়নের কোরবান শিকদারের কান্দি এলাকার মোহাম্মদ মোল্লার ছেলে হাসান মোল্লা (৪৬) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার সুরিখোলা এলাকার হাচন আলীর ছেলে টগর প্রধান।
মঙ্গলবার (২৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গত ১৯ নভেম্বর ভোর ৬টার দিকে মাদবরেরচর এলাকার কয়েকজন ব্যবসায়ী পিকআপযোগে গরু কিনতে টেকেরহাট যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বন্দরখোলা ইউনিয়নের ওভার ব্রিজসংলগ্ন এলাকায় সংযোগসড়কে এসে তাদের পিকআপের গতিরোধ করে একটি সাদা প্রাইভেটকার। মুহূর্তের মধ্যে তারা অতর্কিতভাবে ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। এতে রাজন মোল্লা ও আলাউদ্দিন দেওয়ান গুরুতর আহত হন। পরে তাদের কাছ থেকে ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয় চক্রটি।
এ ঘটনায় আহত রাজন মোল্লা বাদী হয়ে শিবচর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অনুসন্ধান শুরু করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) মো: সালাহ উদ্দীন কাদের বলেন, গ্রেফতারকৃদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ