সন্দ্বীপে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান
সন্দ্বীপে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদ হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় খামারিদের আধুনিক উৎপাদন, প্রযুক্তি এবং উন্নত জাতের পশুপাখি প্রদর্শনের সুযোগ সৃষ্টি হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরও ভেটেরিনারি হাসপাতাল, সন্দ্বীপ।সহযোগিতায় ছিল প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ।
২৬ নভেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের মাঠ প্রাঙ্গণে আয়োজিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মং চিং নু মারমা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মৃন্ময় ভৌমিক।বিশেষ অতিথি ছিলেন-উপজেলা কৃষি অফিসার মো: মারুফ হোসেন,কৃষি ব্যাংক এর ব্যবস্থাপক আখতারুজ্জামান সুজন ,সমাজ সেবা কর্মকর্তা মহসিন আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন সরকার,ডেইরি ফার্মারস এসোসিয়েশনে সভাপতি জাহাঙ্গীর হোসেন। সভা সঞ্চালনা করে ডাঃ ইসমাঈল হোসেন। মেলায় প্রাণী সম্পদের আধুনিক প্রযুক্তির মডেল উস্থাপন করে প্রথম স্থান অধিকার করে বিজযী হন এসডিআই স্মার্ট প্রজেক্টের ডাঃ মোঃ সাজ্জাদুল কবির। এছাড়াও গরু, মহিষ, হাঁস মুরগী, ছাগল ভেড়ার উন্নতজাত প্রদর্শনীকারীদের মাঝ থেকে সেরা প্রদর্শনকারীদের নগদ টাকা পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথি মং চিং নু মারমা বলেন -
“বর্তমান সরকার প্রাণিসম্পদখাতে বিপ্লব ঘটাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। খামারিরা যদি আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ গ্রহণ করেন, তবে সন্দ্বীপে দুধ, ডিম, মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব।”
তিনি আরও খামারিদের সরকারি বিভিন্ন ভর্তুকি, ঋণসহায়তা এবং প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুনয় ভৌমিক বলেন—
“সন্দ্বীপের প্রাকৃতিক পরিবেশ প্রাণিসম্পদ খাতের জন্য সম্ভাবনাময়। সঠিক খাদ্য ব্যবস্থাপনা, টিকাদান, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং মানসম্মত উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করলে এখানকার খামারিরা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি লাভবান হতে পারবেন।”
প্রদর্শনীতে স্থানীয় খামারিরা তাদের উৎপাদিত—গরু, ছাগল, ভেড়া,দেশি–বিদেশি জাতের মুরগি,ডিম, দুধ ও দুধজাত পণ্য,গবাদিপশুর খাদ্য, রোগ প্রতিরোধ সামগ্রী
টিকা, ওষুধ,ফিড এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারবিষয়ক মডেল প্রদর্শন করেন।
এমএসএম / এমএসএম
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ