মধুখালীতে প্রাণীসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
ফরিদপুরের মধুখালীতে জাতীয় প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৫ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ফিতা কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ প্রদর্শনীতে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে. এম. তানজির নাঈম। সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী।
অনুষ্ঠান শেষে সফল ও শ্রেষ্ঠ খামারিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রাণীসম্পদ উন্নয়ন, খামার খাতে উদ্ভাবন এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু