ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

চলাচলের রাস্তা নির্মাণ না হলে ভোট কেন্দ্রে না যাওয়ার ঘোষণা সোনাগাজীর জেলে সম্পদায়ের


সোনাগাজী প্রতিনিধি  photo সোনাগাজী প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১১-২০২৫ দুপুর ৩:১

ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের দাশপাড়া জেলেবাড়ির চলাচলের রাস্তা নির্মাণ না হলে আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়ার ঘোষণা দিয়েছে জেলে সম্পদায়ের পরিবারগুলো। 
বুধবার (২৬ নভেম্বর) সকালে চরমজলিশপুর ঈদগাঁ সংলগ্ন নিজ বাড়ির দরজায় হিন্দু, বোদ্ধ,খ্রিস্টান কল্যান ট্রাস্ট আয়োজিত মানববন্ধনে এই ঘোষণা দেন তারা। 
মানব বন্ধনে তারা জানায়, ভোটের আগে সব দল এসে ভোটের জন্য বাড়ির রাস্তা নির্মাণের আশ্বাস দিয়ে যায়, ভোট শেষে কেউ খবর নেয়না। বিগত সময়গুলোতে বিভিন্ন নির্বাচনের আগে প্রার্থীগন  আমাদের আশ্বাস দিয়ে বোকা বানিয়েছে, এবার আর আমরা কারো আশ্বাসে ভোট কেন্দ্রে যাবোনা, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই আমাদের চলাচলের রাস্তা নির্মাণ করে দিতে হবে। 

তারা আরো জানায় দীর্ঘ ৫০ বছর যাবত আমরা চলাচলের রাস্তার অভাবে অনেক কষ্টে বসবাস করে আসছি, আমাদের স্কুল পড়ুয়া ছেলে-মেয়ে গুলো পানির উপরে বাঁশের সাঁকো দিয়ে হেটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্কুলে যেতে হয়, অনেক সময় তারা পানিতে পড়ে বই-পুস্তক ভিজিয়ে পেলে, অনেকে পড়ে গিয়ে শারীরিকভাবে অনেক সময় আহত হয়েছে।কেউ মারা গেলে শ্মশানে নিয়ে যাওয়া কঠিন হয়ে যায়, অনেক সময় ঘটেছে দূর্ঘটনা। 
বাড়ির প্রায় ৫ শতাধিক পরিবারের চলাচলের রাস্তাটি নির্মাণ করে তাদের কষ্ট লাগব করতে তারা কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
মানব বন্ধনে অংশগ্রহণ করে চরমজলিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আবুল বশর বলেন বিগত ১৭ বছর যারা ক্ষমতায় ছিল,তারা বারবার আশ্বাস দিয়েও জেলে সম্পদায়ের বাড়ির চলাচলের রাস্তাটি করেনি, ইতিমধ্যে আমরা বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি, আশা করি অল্প সময়ের মধ্যে রাস্তাটির সমস্যা সমাধান হবে। 
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ ফেনী  যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার মান্নান, যুবদল নেতা মোঃ সেলিম ও জাহাঙ্গীর আলম। 

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন