আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
বগুড়ার আদমদীঘি উপজেলায় জাতীয় প্রাণী সপ্তাহ উপলক্ষ্যে প্রাণি সম্পদ অফিসের আয়েজনে প্রাণি সম্পদ অধিদপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণি সম্পদ প্রদর্শনী ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় র্যালি শেষে আদমদীঘি প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রাণি সম্পদ প্রদর্শনী প্রদশিত হয়।
আদমদীঘি উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা: বেনজীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রদর্শনী উদ্বোধন ও বক্তব্য রাখেন করেন, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম। আরো বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল হালিম, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, ওসি এসএম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ। আলোচনা শেষে আদমদীঘি শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য: দিনব্যাপী অনুষ্ঠিত প্রদর্শনীতে ২০টি স্টল অংশ নিয়েছে। স্টল গুলোতে শাহীওয়াল ষাঁড়, হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী, মহিষ, হরিয়ানী, গজারি জাতের খাসি, গাড়ল জাতের ভেড়া, প্রিন্স জাতের পাখি, মিশরী মুরগী, ঘোড়া, খরগোশ, বিড়াল, উন্নত জাতের কুকুর, বেইজিং জাতের হাঁস, টাইগার মোরগসহ বিভিন্ন জাতের পশু-পাখি প্রদর্শনী প্রদর্শিন হয়।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর