বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন ও নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে সিলেটের বালাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হয়েছে। ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। এ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বালাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বুধবার (২৬ নভেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করেন।
বুধবার (২৬ নভেম্বর) এমএ খান এডিটোরিয়াম থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ.জ.ম সালাহ উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সুজিত কুমার চন্দ। তিনি বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন মাধ্যমে আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি–বেসরকারি সমন্বয় আরও জোরদার হবে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও জনগণকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ উপলক্ষে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে উদ্যোক্তা ও খামারীরা ৩০ টি স্টলে গবাদিপশু পাখি, হাঁস মুরগি, ডিম, ঘাস প্রদর্শন করে। অতিথিরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। শেষে সফল উদ্যোক্তা ও খামারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। কৃত্রিম প্রজনন সেবা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ ও নারী উদ্যোক্তা ও অংশীজনদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা ও সমাপনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ.জ.ম সালাহ উদ্দিন বলেন, বাংলাদেশের সামগ্রিক আর্থ–সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রোগ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপের যেমন- লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধ টিকা, ক্ষুরা রোগের (এফএমডি) টিকা, ছাগলের পিপিআর রোগ নিয়ন্ত্রণে টিকা প্রয়োগ করে মৃত্যু হার হ্রাস করা হচ্ছে। আগামীতে পশু পালনে মানুষ আরো এগিয়ে আসবে।
এমএসএম / এমএসএম
চৌগাছায় উদ্ভাবন মেলা অনুষ্ঠিত
রাণীনগরে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ও উদ্ভাবন ধারণা কর্মসূচি অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
পূর্বধলায় উদ্ভাবনী মেলা: ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান প্রকল্প ও স্টার্টআপ আইডিয়া প্রদর্শন
গোদাগাড়ীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
গাজীপুরে এস এস সি ব্যাচ ৯৪ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রােমে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন প্রদর্শনী অনুষ্ঠিত
নবাবগঞ্জে বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত
জ্ঞানভিত্তিক প্রজন্ম তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
শরীয়তপুরের ডামুড্যায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত
কুমিল্লায় শিক্ষার্থীদের স্টার্টআপ ও বিজ্ঞান মেলা পরিদর্শন করলেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনে মুখরিত রাজারহাট