সাংবাদিক খোকন চৌধুরীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন
যমুনা টেলিভিশনের কুমিল্লা বুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করে৷
বৃহস্পতিবার(২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে পৌর সদরের দাউদকান্দি মডেল থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যমুনা টেলিভিশনের কুমিল্লা বুরো প্রধান, সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন। তাকে হুমকি-ধমকি দিয়ে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়া গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। অবিলম্বে হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
স্থানীয় সাংবাদিক নেতারা বলেন, খোকন চৌধুরী দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তাকে ভয়ভীতি দেখিয়ে কোনো সত্যকে চাপা দেওয়া যাবে না। প্রয়োজন হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
মানববন্ধনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়। পাশাপাশি মুক্ত গণমাধ্যম রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।
মোহনা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক মো. সাহাব উদ্দিনের আয়োজনে বক্তব্য রাখেন, সাংবাদিক এমএইচ মোহন(আমার দেশ), মোহাম্মদ আলী(আমার দেশ), করিম সরকার(রুপালী বাংলাদেশ), ওমর ফারুক মিয়াজী(কালের কন্ঠ), শরীফ প্রধান(ইত্তেফাক), জাকির হাজারি(দেশ রুপান্তর), হানিফ খান( নয়া দিগন্ত), লিটন সরকার বাদল(খবরের কাগজ), আলমগীর হোসেন(কুমিল্লার কাগজ), জিল্লুর রহমান(মাই টিভি), হোসাইন মোহাম্মদ দিদার( দ্যা বাংলাদেশ টুডে), তৌফিক রুবেল(সংগ্রাম)।
এছাড়াও উপস্থিত ছিলেন, শামীম রায়হান(জনকণ্ঠ), আপেল মাহমুদ( বাংলা টিভি), মোঃ শরিফুল ইসলাম (সকালের সময়) শাহাবুদ্দীন আহাম্মেদ (কালবেলা), হাবীবুর রহমান(এনটিভি), মোহাম্মদ কামরুল হক চৌধুরী (ডেইলি অবজারভার), সেলিম আহাম্মেদ (প্রতিসময়), মামুনুর রশিদ রুবেল(প্রতিদিনের বাংলাদেশ), আহনাফ তিহামী( কালের কন্ঠ ডিজিটাল), আলেক হোসেন( বাংলাদেশ সমাচার), রাজীব আহাম্মেদ (নিরপেক্ষ), মাসুম বিন মিলিটারি(আনন্দ বাজার), রাসেল মুন্সী(এফবি নিউজ) ও মোঃ সাইফুল ইসলাম(যায়যায়দিন) প্রমূখ।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ