আটপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে আহত একাধিক, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন
নেত্রকোনার আটপাড়া উপজেলার ইটখলা ও মোবারকপুর গ্রামের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা তিন ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া,ইটপাটকেল নিক্ষেপ ও উত্তেজনা চলতে থাকে।
সংঘর্ষের খবর পেয়ে আটপাড়া থানা পুলিশ দুই দফা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও উত্তেজনা না কমায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠে। এক পর্যায়ে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহনূর রহমান,পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে নামেন। পরে তাদের তৎপরতায় রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।
এ ঘটনায় দুই গ্রামের বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ইটখলা চকপাড়ার বাসিন্দা রবিউল-এর অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অতিমাত্রায় উত্তেজনা যেন আবার ছড়িয়ে না পড়ে সেজন্য ইউএনও মোঃ শাহনূর রহমান সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন গুজব বা অযথা উত্তেজনা ছড়ানো থেকে বিরত থাকুন। প্রশাসন পরিস্থিতির ওপর সম্পূর্ণ নজর রাখছে। এ ঘটনায় এলাকায় এখনো আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন